চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ

চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ

ফাইল ছবি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রোমান রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ। আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংগঠন। 

সোমবার (৪ মে) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটির বাকিরা হলেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম।

বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ সময় সভাপতি রোমান বলেন, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের অবস্থানে এসেছে। আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর আস্থার জায়গায় পৌঁছাতে চাই।  শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা বরাবরের মত সরব থাকবো।