পুঁজিবাজারে লেনদেন কমেছে
ফাইল ছবি
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬০ ও ২০১৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৩২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ৪৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ২২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮১৫ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ারদর।
মঙ্গলবার সিএসইতে ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।