রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

ফাইল ছবি

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ১৩ জন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।