নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদন ও বিক্রি, বরফকল মালিককে অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদন ও বিক্রি, বরফকল মালিককে অর্থদণ্ড

ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরফ উৎপাদন ও বিক্রির অভিযোগে ফাহিম মিনি আইস প্ল্যান্ট মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

সাংবাদিকদের তিনি জানান, ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময়ে বরফকল চালু রেখে অপরাধ করেছেন ওই মালিক। লাইসেন্স ব্যতীত এ বরফকল চালানোর অপরাধে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় প্ল্যান্ট মালিক হারুন অর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া আইস প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।