কুড়িগ্রামে ৯৩ কেজি গাঁজা জব্দ, কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
কুড়িগ্রামে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার ১ নম্বর নাওডাঙ্গা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতার নুর ইসলামের থাকার ঘরের খাটের নিচে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নুর ইসলাম বারাইতাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।