ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
প্রতিকি ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মানসিক প্রতিবন্ধী নারী তাসলিমা আক্তার (৩২) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার উপজেলার নাগাইশ মধ্যপাড়া এলাকার মেজর গনির সাহেবের বাড়ির বাসিন্দা মো. শানু মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্বজনরা জানান, শুক্রবার বিকেল থেকে তাসলিমা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে