লাকসামে যুবকের মরদেহ উদ্ধার

লাকসামে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

কুমিল্লার লাকসামে রিপন হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। রিপন ওই গ্রামের নাজির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে পারিবারিক বিষয়ে বাবার সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সে নিজ কর্মস্থল খামারে চলে যায়। শনিবার সকালে খামারের মালিক আবুল বশর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি রিপনের বাবা একটি গরু বিক্রি করাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা বাবু মিয়া ও মো. শাহাবুদ্দিন জানান, পারিবারিক অভিমান ও মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।