চট্টগ্রামে বন্ধ ঘরে পড়ে ছিল স্কুল শিক্ষিকার মরদেহ

চট্টগ্রামে বন্ধ ঘরে পড়ে ছিল স্কুল শিক্ষিকার মরদেহ

প্রতিকি ছবি

 

চট্টগ্রামে নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) বিকালে নগরীর কোতোয়ালী থানার দেওয়ানজী পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত পলি পটিয়া উপজেলার পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে তারা ওই শিক্ষিকার বাসার দরজা দীর্ঘ সময় ধরে খোলা যাচ্ছে না বলে খবর পান।

পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন ওই শিক্ষিকার মরদেহ মেঝেতে পড়ে আছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি, তবে কিছুটা পচন ধরায় কয়েকদিন আগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় একা থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা বিদেশে থাকেন। গত শনিবার থেকে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা যোগাযোগ করতে পারছিলেন না। পরে বাসার দরজা বন্ধ দেখে সন্দেহ হলে ৯৯৯-এ কল করেন স্বজরা।

পরে পুলিশের সহায়তার ভেতরে ঢুকে মরদেহ দেখা যায়।