হাটহাজারীতে একসঙ্গে তিন শিশুর জন্ম

হাটহাজারীতে একসঙ্গে তিন শিশুর জন্ম

সংগৃহীত ছবি

হাটহাজারীতে মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ার নামক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারী একসঙ্গে তিনটি শিশুর জন্ম দিয়েছেন। ওই প্রসূতির নাম সালমা আক্তার (২২)।

রোববার (১০ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পৌরসভার মেডিকেল গেটের ওয়ান মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ারের চেয়ারম্যান সোহেল রানা।

এর আগে শনিবার (৯ মে) সন্ধ্যায় উক্ত হাসপাতালে ওই নারী তিন সন্তানের জন্ম দেন। সালমা আক্তার উপজেলার মেখল গ্রামের জৈনক মোহাম্মদ বেলালের স্ত্রী।   

বিশিষ্ট প্রসূতিরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. জোবাইদা আকতার এর ওই নারীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে জন্ম নেয়া তিনটি শিশুর মধ্যে দুইটি কন্যা ও একটি পুত্র সন্তান।

ওয়ান মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ার এর এনআইসিইউ ইউনিটের প্রধান শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোকেশ ধর ও ডা. হালিমাতুস সাদিয়া জানান, প্রসূতি মা ও শিশুগুলো সুস্থ ও নিরাপদে আছেন। 

এদিকে, রোগীর অভিভাবক ও স্বজনরা তাদের নতুন অতিথিদের আগমনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।