চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপেজলার সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে নিজবাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল রোজা।
এসময় উথলী থেকে ছেড়ে আসা আন্দুলবাড়িয়াগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।