ঘর ভাঙছে মৌনী রায়ের!

ঘর ভাঙছে মৌনী রায়ের!

ফাইল ফটো

বলিউড পাড়ায় ফের বিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক দিন কান পাতলেই শোনা যাচ্ছে, ঘর ভাঙছে জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় এবং দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের! এবার সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করেছেন এই তারকা দম্পতি।

মৌনীর স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝে অভিনেত্রী দিশাও সুরজকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন। এরপর থেকেই বিচ্ছেদের গুঞ্জন আরও তীব্র হয়েছে। তবে বিচ্ছেদের বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউই মুখ খোলেননি।

২০১৯ সালে দুবাইয়ে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে মৌনী ও সুরজের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্কের শুরু। এরপর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় জমকালো আয়োজনে মালাবদল করেন তারা। মালয়ালি এবং বাঙালি—দুই রীতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল।

সুরজ নাম্বিয়ারের জন্ম বেঙ্গালুরুতে। জৈন ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি আর.ভি. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান এবং ফিন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি দুবাইয়ে তাঁর বাবার ব্যবসা দেখাশোনা করছেন।

এদিকে মৌনী রায় অভিনীত নতুন সিনেমা 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন।