বালিয়াকান্দিতে রাস্তায় কাদামাটি ফেলে জনদুর্ভোগ, দুই ব্যক্তির জরিমানা
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় কাঁদামাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির করার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জরিমানার আদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা এলাকায় মাটি বহনের সময় যথাযথ সতকর্তা অবলম্বন না করে সড়কে কাঁদামাটি ফেলে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় ২০২২ এর ১১ ও ১৭ বিধি অনুযায়ী মো. মিজানুর রহমান চাঁদ ও নজরুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারি কমিশনার এহসানুল হক শিপন বলেন, আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। রাস্তায় কাঁদামাটিতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এমন অভিযোগে বারমল্লিকা এলাকায় অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। এ সময় মিজানুর রহমান ও নজরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছ। তারা জরিমানার অর্থ পরিশোধ করেছেন