নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মো. মোস্তফা হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা সিএনজি গ্যারেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

মোস্তফা হোসেন ঈশ্বরদীর আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে পালিদেহা সিএনজি মোড়ে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী থেকে লালপুর অভিমুখে আসা অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন মোস্তফা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।