রান্নায় শাহী স্বাদ, সঙ্গে গরু জেতার সুযোগ
ফাইল ছবি
দেশজুড়ে খাবারপ্রেমী আর গৃহিণীদের মাঝে নতুন করে আলোচনায় এসেছে এইচ এফ ফুড সার্ভিসের জনপ্রিয় “হাম্বা ক্যাম্পেইন”। কারণ এবার শুধু রান্নার স্বাদই নয়, শাহী গরম মশলা কিনেই মিলছে গরু, ছাগলসহ আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ।
এইচ এফ ফুড সার্ভিস জানায়, তাদের শাহী গরম মশলা তৈরি করা হয়েছে ১৮টিরও বেশি খাঁটি ও বাছাইকৃত উপাদানের বিশেষ সংমিশ্রণে। যা মাংস দ্রুত নরম করতে সাহায্য করে এবং রান্নায় নিয়ে আসে বাবুর্চিদের হাতের আসল শাহী স্বাদ। সবচেয়ে বড় বিষয় হলো- এতে নেই কোনো ক্ষতিকর কেমিক্যাল, তবুও রান্নায় পাওয়া যায় দারুণ কালার ও ঘ্রাণ।
বর্তমান ব্যস্ত জীবনে রান্নার ঝামেলা কমাতে এই মশলা ইতোমধ্যেই হয়ে উঠেছে অনেক পরিবারের নির্ভরতার নাম। বিশেষ করে ব্যাচেলর, কর্মজীবী মানুষ কিংবা গৃহিণীদের জন্য এটি সময় বাঁচানোর এক সহজ সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। শুধুমাত্র পেঁয়াজ, তেল ও লবণের সঙ্গে এই মশলা ব্যবহার করেই সহজে তৈরি করা যায় মজাদার মাংস রান্না।
প্রতিষ্ঠানটির দাবি, গত ৪ বছরে দেশের ১ লক্ষেরও বেশি সন্তুষ্ট কাস্টমারের আস্থা অর্জন করেছে তাদের এই শাহী গরম মশলা। আর সেই আস্থার জায়গা থেকেই এবার আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী “হাম্বা ক্যাম্পেইন”।
তাই রান্নার স্বাদ বাড়াতে, ঝামেলা কমাতে এবং গরু-ছাগলসহ আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ নিতে আজই অর্ডার করুন টুকটাক এর শাহী গরম মশলা।