জয়পুরহাটে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম মর্ত্তুজা শিপলু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন, জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুনির হোসেন ভূঁইয়াসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অটোরিকশা শ্রমিকদের অধিকার রক্ষা, সড়ক নিরাপত্তা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে যানজট নিরসন ও সরকারি নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সাধারণ সভায় ইউনিয়নের বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করা হয় এবং আগামী তিন বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।