তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৪৯
প্রতিকী ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. হিমেল মিয়া (২১), মো. আরিফুল (২৭), মো. শান্ত মিয়া (১৯), মো. লিটন মিয়া (৩৩), মো. হিমেল মিয়া (২১), মো. হৃদয় (২২), মো. জাহাঙ্গীর (৪২), শেখ সুমন , মো. জাকির হোসেন (২৬), মো. হৃদয় (২৪), সোহেল আহমেদ রাসেল (১৯), মোসা. লামিয়া আক্তার (১৯), জসীম হাওলাদার (৫০), মো. সোহেল মাতব্বর (৩২), মো. জামাল হোসেন (৩৬), মো. সানজু মিয়া (২২), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. পারভেজ (২২) মো. সোহান (২০), জানু (৩০), মো. আসিফ মাহবুব (২৯), মো. মঈন উদ্দিন হাসান সোহান (২৫), মো. জিহাদ (২২), মো. ইয়ামিন (৩০), মো. আলী (২৩), মো. মারুফ (৩০), মো. সানজু মিয়া, মো. মোবারক হোসেন ওরফে বাবু (২৫), মো. ইমন (২২), মো. আজীমুল (২০), মো. রবিন (৩১), মো. সাজ্জাদ (২২), মো. শরীফ (২০), মো. মামুন সরকার (২১), মো. সেলিম মিয়া (২৫), মো. আরিফুল ইসলাম (৩০), মো. রাসেল মিয়া (২১), মো. সাকিব আল হাসান (২০), নাজমুল হাসান (১৯), মো. রমজান শেখ (১৯), মো. ফয়সাল হোসেন (২৫), মো. রাসেল, মো. আল-আমিন (৩৬), মো. সাগর খাঁন, ওয়াহেদ মিয়া (৫৮), মো. আজমীর হোসেন (২৮), মো. মনির হোসেন (২২), রানা মিয়া (২৩) ও মো. শহিদুল্লাহ কায়সার (৫৬)।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, বৃহস্পতিবার (১৪ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৫ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ১৬ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৮ জন ও হাতিরঝিল থানা ৭ জন।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।