নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

নাটোর শহরের মীরপাড়া মসজিদ সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে সিয়াম হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম মীরপাড়া মহল্লার মো. জয়নাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সিয়াম ও একই এলাকার শামীম হোসেনের ছেলে তোহা (১০) পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা দুজনই পানিতে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের খোঁজাখুঁজি করে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহবুব হোসেন এবং নাটোর থানার ওসি মো: মনসুর রহমান।