টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে শুটারগানসহ মো. আমিন (৩৮) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে একটি বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত মো. আমিন ২২ নং ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, মঙ্গলবার ভোরে আমিনকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে অবৈধভাবে রাখা একটি দেশিয় তৈরি ওয়ান শুটারগান (বন্দুক) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি মো. আমিন ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশে এই অবৈধ অস্ত্র নিজের কাছে রেখেছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।