খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর

খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর

প্রতিকি ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছে প্রকাশি চাকমা (১২) নামে এক স্কুলছাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা শান্তি বিকাশ চাকমা।

মঙ্গলবার দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকার রাজ মোহন পাড়ায় এ ঘটনা। নিহত প্রকাশি চাকমা তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রকাশি তার বড় বোন ও বাবার সঙ্গে ঘরের ভেতরে ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘরের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন তার বাবা শান্তি বিকাশ চাকমা।
 
পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।