ফুডির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শতাধিক রাইডারকে সম্মাননা

ফুডির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শতাধিক রাইডারকে সম্মাননা

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি কুইক-কমার্স প্ল্যাটফর্ম ফুডি তেজগাঁওয়ের রহমান’স রেগনাম সেন্টারে অবস্থিত প্রধান কার্যালয়ে সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজ শীর্ষক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথমার্ধে অসাধারণ নিষ্ঠা ও পারফরম্যান্সের জন্য ১০০-এর বেশি রাইডারকে সম্মাননা দেওয়া হয়। এতে রমজান ও ঈদুল ফিতরের ব্যস্ত সময়ে তাঁদের কাজের মূল্যায়ন করা হয়।

শীর্ষ পারফর্মিং ডেলিভারি পার্টনারদের জন্য ঢাকা–কক্সবাজার–ঢাকা বিমান টিকিট, থাকা–খাওয়ার ব্যবস্থাসহ বিভিন্ন প্রিমিয়াম উপহার ছিল। এ ছাড়া উচ্চমানের স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ নানা পুরস্কার দেওয়া হয়।

উপহার তুলে দেন ফুডির প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহনেওয়াজ মান্নান। তিনি বলেন, তাঁদের রাইডাররা প্রতিষ্ঠানের ইকোসিস্টেমের মূল ভিত্তি। তাই শীর্ষ পারফর্মারদের নিয়মিত স্বীকৃতি ও পুরস্কৃত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। খাদ্য, গ্রোসারি ও কুইক-কমার্স—সব ক্ষেত্রেই সেবার মান বজায় রাখতে ফুডি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি রক্ষায় ডেলিভারি পার্টনারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ফুডির অপারেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা আফসার আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আয়োজনটি দেশের ক্রমবর্ধমান লজিস্টিকস খাতে রাইডারদের কল্যাণ ও পরিচালনাগত উৎকর্ষতায় ফুডির অঙ্গীকারকে আরও একবার তুলে ধরেছে।