১০০ পদে জীবন বিমা করপোরেশনে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
ফাইল ছবি
জীবন বিমা করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানটি এজেন্ট পদে ১০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে জীবন বিমা করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: জীবন বিমা করপোরেশন
পদের নাম: এজেন্ট
পদসংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি কিংবা স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ কোনো দক্ষতা বাধ্যতামূলক নয়।
চাকরির ধরন: খণ্ডকালীন (পার্ট-টাইম)
কর্মপরিবেশ: অফিসে উপস্থিত থেকে অথবা বাসা থেকে কাজ করার সুযোগ রয়েছে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা (কাকরাইল)
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: আকর্ষণীয় পারফরম্যান্স বোনাস এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬