ইবিতে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: পরিপ্রেক্ষিত রাসুল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত

ইবিতে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: পরিপ্রেক্ষিত রাসুল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত

ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: প্রেক্ষিত রাসূল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: প্রেক্ষিত রাসূল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টায় বিভাগের সেমিনার লাইব্রেরিতে এ সেমিনারের আয়োজন করে বিভাগটি।  

সেমিনারে “ইসলামে অবাধ তথ্য প্রবাহ প্রসঙ্গ: প্রেক্ষিত রাসূল সা. ও খোলাফায়ে রাশেদার যুগ” শীর্ষক  প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.ফিল গবেষক মো: তবিবুর রহমান।

সেমিনারে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা: জালাল উদ্দীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: সেকান্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মোহা: লোকমান হোসেন।

এসময় সেমিনারে প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, এইচ.এ.এন.এম এরশাদ উল্লাহ, প্রফেসর ড. মুহাম্মদ সুলাইমান, প্রফেসর ড. মো: মুজাহিদুর রহমান, প্রফেসর ড. নাসির উদ্দীন মিঝি, প্রফেসর ড. শেখ এ.বি.এম জাকির হোসেন, প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াস, প্রফেসর ড. মো: আবদুল কাদেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এএসসি কমিটির সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো: আশরাফ উজ্ জামান ।

সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং প্রফেসর ড. এ.কে.এম রাশেদুজ্জামান।

প্রবন্ধে গবেষক ইসলামে তথ্য প্রবাহের নীতিমালা ও রাসুল সা: এবং খোলাফায়ে রাশেদার যুগের তথ্য প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।