বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশন ঘোষণা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশন ঘোষণা

সংগৃহীত

স্পেনের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ধারাবাহিকতার আলোকে মঙ্গলবার রাতে অ্যাসোসিয়েশনের অস্থায়ী হলরুমে নির্বাচন কমিশন ২০২৬ গঠন হয়েছে। স্থানীয় সংবাদকর্মীদের ব্রিফ করেছেন প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার। 

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার।

নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. দুলাল সাফার সঞ্চালনায় নির্বাচন কমিশনারবৃন্দের নাম ঘোষণা করেন প্রধান কমিশনার খোরশেদ আলম মজুমদার।

নির্বাচন কমিশনারা হলেন- মাহবুবুর রহমান ঝন্টু ,সদস্য সচিব দুলাল সাফা ,হেমায়েত খান,মাসুদুর রহমান, সুরুজ্জামান মিয়া, সায়েদ মিয়া, এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, আসাদ আলী। স্থানীয় মন্ত্রণালয় জমা দিয়ে গ্রান্ট করার পর এই কমিশনের মেয়াদ থাকবে আগামী ৯০ দিন।

এ সময় খুরশেদ আলম মজুমদার ভোটার তালিকা ডিজিটাল পদ্ধতিতে তোলার ব্যবস্থা, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য সব আঞ্চলিক কমিটির সঙ্গে বৈঠক, নিরাপত্তা বাহিনীর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায়সহ সংগঠনের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন।

ভোটারকে এজন্য নির্ধারিত ৫ ইউরো পরিশোধের মাধ্যমে সদস্য নবায়ন করে নিতে হবে। বাংলাদেশি পাসপোর্ট থাকলে যে কেউ ভোটার হতে পারবেন।