সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. ফারুক (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে ফারুক অটোরিকশা নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন।
এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, ঘাতক গাড়িটি শনাক্তে কাজ চলছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন