ইনজুরিতে কাতারে বাদ পড়া তারকাকে নিয়ে সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড

ইনজুরিতে কাতারে বাদ পড়া তারকাকে নিয়ে সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড

ছবি: সংগৃহীত

লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় সাদিও মানে কাতারে অনুষ্ঠিত গত বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। কিন্তু হাঁটুর ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তাকে নিয়েই এবারের বিশ্বকাপের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল।

২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্সের বিতর্কিত ফাইনালের কেন্দ্রে ছিলেন মানে। মরক্কোকে স্টপেজ টাইমে পেনাল্টি দেওয়ার পর সতীর্থরা মাঠ ছেড়ে গেলেও তিনি যাননি। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড তাদেরকে মাঠে ফিরতে উৎসাহিত করেন। এক্সট্রা টাইমে পাপে গুয়ের গোলে ম্যাচটি জেতে সেনেগাল।

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
পরে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড সেনেগালের বিতর্কিত বয়কটে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে।

আসন্ন বিশ্বকাপে মানে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান এনদিয়ায়ে ও ক্রিস্টাল প্যালেস উইঙ্গার ইসমাইলা সারের সঙ্গে আক্রমণবাগে যোগ দেবেন।

আগামী ২ জুন এই দল থেকে দুজনকে বাদ দিয়ে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করবেন সেনেগাল কোচ পাপে থিয়াও। ১৬ জুন ফ্রান্সের বিপক্ষে শুরু হবে সেনেগালের বিশ্বকাপ। ২২ ও ২৬ জুন তাদের প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: এদুয়ার্দ মেন্দি (আল-আহলি), ইয়েভান দিউফ (নিস), মোরি দিয়াও (লা হাভ্রে)।

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা (মোনাকো), অঁতোয়ান মেন্দি (নিস), আব্দুলায়ে সেক (ম্যাকাবি হাইফা), কালিদু কুলিবালি (আল-হিলাল), ইলায় কামারা (আন্ডারলেখট), মুসা নিয়াকহাতে (লিওঁ), মামাদু সার (চেলসি), এল-হাদজি মালিক দিউফ (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), মুস্তাফা এম্বো (প্যারিস এফসি), ইসমাইল জ্যাকবস (গালাতাসারাই)।

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে (এভারটন), হাবিব দিয়ারা (সান্ডারল্যান্ড), পাপে মাতার সার (টটেনহ্যাম), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), লামিন কামারা (মোনাকো), পাথে সিস (রায়ো ভায়েকানো), বারা এনদিয়ায়ে (বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড: সাদিও মানে (আল-নাসর), বাম্বা দিয়েং (লরিয়েন্ট), ইলিমান এনদিয়ায়ে (এভারটন), নিকোলাস জ্যাকসন (বায়ার্ন মিউনিখ), আসানে দিয়াও (কোমো), ইব্রাহিম এম্বায়ে (প্যারিস সেন্ট জার্মেই), শেরিফ এনদিয়ায়ে (সামসুনস্পর), ইসমাইলা সার (ক্রিস্টাল প্যালেস)।