মুন্সীগঞ্জের শ্রীনগরে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আরিয়াল বিল চকে বজ্রপাতে শাহজাহান মাঝি (৬০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় সেখানে একটি গরুর মৃত্যু হয়েছে। 

রবিবার বিকেল ৪টায় দিকে আরিয়াল বিলে চকে গরু চড়ানোর সময়ে বজ্রপাতের ঘটনা ঘটে। 

আহত কৃষক শাহজাহানকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসব তথ্য জানিয়েছেন মৃতের ভাতিজি শারমিন আক্তার। 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মদন খালী গ্নামের মৃত জৈনউদ্দিন মাঝির ছেলে শাহজাহান মাঝি। তিনি অবিবাহিত ছিলেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে