চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২৯ মে

চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২৯ মে

সংগৃহীত

চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পুনর্মিলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬-এর তারিখ পরিবর্তন করা হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানটি ৩০ মে (ঈদের তৃতীয় দিন) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী থাকায় তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুনর্মিলনী অনুষ্ঠানটি আগামী ২৯ মে ২০২৬ (ঈদের দ্বিতীয় দিন) অনুষ্ঠিত হবে।

যেসব নিবন্ধিত অ্যালামনাই নতুন নির্ধারিত তারিখে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না, তাদের রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণভাবে ফেরত দেওয়া হবে। রিফান্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।