ক্যাম্পে যোগ দিলেন কিংসের ফুটবলাররা
ছবি: সংগৃহীত
সান মারিনো স্কোয়াডে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার। গতকাল জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও তারা অনুপস্থিত ছিলেন। আজ তপু-বিশ্বনাথরা ক্যাম্পে যোগ দিয়ে নতুন কোচ টমাস ডুলির অধীনে অনুশীলনেও করেছেন।
দেশ জুড়ে চলছে কোরবানি ঈদের ব্যস্ততা। এদিকে ফুটবলাঙ্গনের ব্যস্ততাও একই। কিংস অ্যারেনায় জাতীয় ও অলিম্পিক দল অনুশীলন করছে। অলিম্পিক দলেও কিংসের ফুটলাররা গত দুই দিন যোগ দেননি। সিনিয়র দলের মতো অলিম্পিক দলেও আজ কিংসের ফুটবলাররা অনুশীলন করেছেন।
অলিম্পিক দলের অনুশীলন ভেন্যু ছিল ফর্টিজ। সেখানে ঘাস বড় থাকায় আজ কিংস অ্যারেনায় করেছে। বৃষ্টির জন্য কিংস অ্যারেনার মূল মাঠ ঝুকিপূর্ণ। এজন্য গতকালের মতো কিংস অ্যারেনার অনুশীলন মাঠেই ঘাম ঝরিয়েছেন জামালরা।
৫ জুন সান মারিনোতে ম্যাচ। সেই ম্যাচ খেলতে ৩১ মে দেশ ছাড়ার কথা। ১ জুন থেকে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্ট। জামালদের এক দিন আগেই মালে রওনা হওয়ার কথা। ঈদের দিনও দুই দলের একটির অনুশীলন থাকার সম্ভাবনা রয়েছে।