ঈদের নামাজের নিরাপত্তায় শোলাকিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

ঈদের নামাজের নিরাপত্তায় শোলাকিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল রী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মোতায়েন থাকবেন।

বিজিবি জানায়, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় তৈরি করা হবে।

এ ছাড়া মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে বলা হয়েছে। কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন না করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় এবারের ঈদ জামাত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।