অফিসার ক্যাডেট পদে নিয়োগ দেবে বিমানবাহিনী

অফিসার ক্যাডেট পদে নিয়োগ দেবে বিমানবাহিনী

ফাইল ছবি

বাংলাদেশ বিমানবাহিনীতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯৫তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ তারিখ আগামী ৫ সেপ্টেম্বর এবং সম্ভাব্য যোগদানের তারিখ আগামী ২০ ডিসেম্বর।

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী

কোর্সের নাম: ৯৫তম বিএএফএ কোর্স

পদের নামঅফিসার ক্যাডেট

চাকরির ধরনপূর্ণকালীন (স্থায়ী)

বেতন১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন)

প্রার্থীর ধরননারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়সসাড়ে ১৬-২২ বছর (২০ ডিসেম্বর ২০২৬ তারিখে)

শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি

উচ্চতা (নারী): ন্যূনতম ৬২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি

ওজনবয়স ও উচ্চতা অনুযায়ী

চোখের মাপ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

বৈবাহিক অবস্থাঅবিবাহিত হতে হবে

আবেদন ফিআবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।