ট্রাক সংকটে বর্জ্য অপসারণে ধীরগতি : ডিএসসিসি প্রশাসক

ট্রাক সংকটে বর্জ্য অপসারণে ধীরগতি : ডিএসসিসি প্রশাসক

ফাইল ছবি

রাজধানীতে কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ে অপসারণ করতে না পারায় ট্রাকের সংকটকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘পরিবহনের সীমাবদ্ধতার কারণে শহরের সব বর্জ্য নির্দিষ্ট সময়ে সরানো সম্ভব হয়নি। ’

শুক্রবার (২৯ মে) সকালে শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  

হাটের বর্জ্য সরাতে অবহেলা করলে ইজারাদারদের জরিমানা গুনতে হবে উল্লেখ করে প্রশাসক আব্দুস সালাম জানান, যে সকল ইজারাদার হাটের বর্জ্য অপসারণের শর্ত মানেননি, তাদের জামানত থেকে বড় অংকের জরিমানা করা হবে।

এসময় দ্রুত পুরো শহর পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।