২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১৯ প্রাণ, ১১ জনই মোটরসাইকেলের আরোহী

২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১৯ প্রাণ, ১১ জনই মোটরসাইকেলের আরোহী

ফাইল ছবি

 

ঈদের আনন্দমুখর আবহের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের কেউ ঈদ করতে প্রিয়জনদের কাছে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, কেউবা আবার বাসে করে ঢাকায় ফিরছিলেন। এসব দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১১ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা ও পটুয়াখালীতে দুইজন করে এবং কুষ্টিয়া, মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছেন।