পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতিকি ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুবায়ের (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানি মাদ্রাসা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা নির্জন রাস্তায় তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ কিংবা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে