ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

সংগৃহীত ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার পৌর এলাকার টেংকেরপাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি নাদিয়া পাঠান পাপন, জেলা বিএনপির সহসাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ তরিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ। 
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা ওবায়দুল্লাহ ভূইয়া। পরে ১৮শত দরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।