হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বাদ যোহর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফেরাত কামনায় হাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, মরহুমা বেগম খুরশীদ জাহান হকসহ পরিবারের প্রয়াত সকল সদস্যগণের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশের সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর স্মরণে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় চত্বরে দেশি নিমগাছের চারা রোপণ করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, হল সুপার কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবু সাঈদ মণ্ডল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল এবং ইন্টারন্যাশনাল হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. শরীফ মাহমুদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক জনাব মো. খাদেমুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।