চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলরের সঙ্গে ছাত্রপক্ষ নেতাদের সাক্ষাৎ
সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব জুবায়ের হাসিব, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক মাহমুদুল আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম এবং কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক ফিহাদ।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণ, যুব উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
প্রতিনিধি দল ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের জনগণের পারস্পরিক বোঝাপড়া, শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করে। একইসঙ্গে দুই দেশের শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।