জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে হাইকোর্টের সামনে খাবার বিতরণ
সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর হাইকোর্টের সামনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্যসচিব কাজী আবুল বাশার।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ কর্মসূচিতে কাজী আবুল বাশার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা।
তার শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সেই আদর্শকে ধারণ করার চেষ্টা করা হচ্ছে। তার প্রদর্শিত পথ ও আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করছে।
পরে সহস্রাধিক দুঃস্থ, শ্রমজীবী ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।