দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত
ফাইল ছবি।
সংঘর্ষের সময় দক্ষিণ লেবাননে ২১ বছর বয়সী এক ইসরায়েলি এক সেনা নিহত হয়েছেন।ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, শনিবারের হওয়া একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
তেল আবিব ভিত্তিক চ্যানেল ১২ জানিয়েছে, ড্রোন হামলায় ওই সেনা নিহত হয়েছেন।
এদিকে, আজ সকালে আইডিএফ দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এবং ওয়াদি আল-সালুকি এলাকায় একটি বড় আকারের অভিযান শুরু করেছে।
সংঘর্ষের স্থান ও সময় কিছুই স্পষ্ট করে জানায়নি ইসরায়েলি বাহিনী।
মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে সাময়িক যুদ্ধবিরতি হলেও তা লঙ্ঘন করে দক্ষিণ ইসরায়েলে নির্বিচার হামলা চালু রেখেছে ইসরায়েল। এ অঞ্চলটি লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্যতম শক্ত ঘাঁটি।
হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধের ঘোষণা দিয়েছে।