শ্রীলংকাকে বিদায় করে গ্রুপ সেরা নেপাল

শ্রীলংকাকে বিদায় করে গ্রুপ সেরা নেপাল

সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে বিদায় করে দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই অষ্টম নারী সাফের সেমিফাইনালে পা রাখল হিমালয়ের দেশ নেপাল।

রোববার ভারতের মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে পরাজিত করে নেপাল। এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল তারা। 

অন্যদিকে প্রথম ম্যাচে নেপালের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভুটান। শ্রীলংকাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে এক জয়ে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটান। 

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে রাত আটটায় মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। সমীকরণের হিসাবে, ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত হবে গ্রুপ সেরা, আর রানার্সআপ হয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ।

বাংলাদেশ রানার্সআপ হলে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। সাফের গত ৭ আসরের মধ্যে ৬ বারই ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার অন্যতম দাবিদার।