গুলশানে পূর্বশত্রুতার জেরে পিকআপ চালককে ছুরিকাঘাত

গুলশানে পূর্বশত্রুতার জেরে পিকআপ চালককে ছুরিকাঘাত

প্রতিকি ছবি

রাজধানীর গুলশানে পূর্বশত্রুতার জের ধরে সোহেল (৩৯) নামের এক পিকআপ চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।  

মঙ্গলবার (২ জুন) দুপুরে গুলশান-১ নম্বরের পাকা মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

ঘটনার পর আহত সোহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা আহতের চাচা অফেস আলী সিকদার জানান, পূর্বশত্রুতার জেরে দুপুরে গুলশান-১ পাকা মার্কেটের পেছনে সোহেলকে আচমকা পিঠে ছুরিকাঘাত করেন মাসুম।  

তিনি আরও জানান, এসময় সোহেলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা ধাওয়া করে মাসুমকে আটক করেন। পরে রক্তাক্ত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।