কুড়িগ্রামে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি
সংগৃহীত
“জুলাই সনদ” নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পৌর এলাকার সবুজপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব মো. আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ হোসেন তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।