কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে মকবুল হোসেন নামের এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। গতকাল বুধবার হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী নাজমুল হোসেন বলেন, মকবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মকবুল হোসেনের কয়েদি নম্বর ৬২৩০। তবে তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।