লেবাননে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই: ইসরাইলি সেনাপ্রধান

লেবাননে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই: ইসরাইলি সেনাপ্রধান

সংগৃহীত ছবি

লেবাননের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। 

এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরাইল যে তা মানছে না, সেনাপ্রধানের এই বক্তব্যেই তা স্পষ্ট। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) হাইফায় অবস্থিত একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন লেবানন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল।

এদিকে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইসরাইল এবং লেবানন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চতুর্থ দফার বৈঠক বর্তমানে ওয়াশিংটনে চলমান রয়েছে। তবে লেবাননের ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুরু থেকেই এই শান্তি আলোচনার তীব্র বিরোধিতা করে আসছে। হিজবুল্লাহর বিরোধিতা এবং ইসরাইলি সেনাপ্রধানের যুদ্ধবিরতি অস্বীকারের এমন অনড় অবস্থানের কারণে ওয়াশিংটনে চলমান এই কূটনৈতিক বৈঠক কতটুকু সফল হবে, তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।