রাজনগরে আর্জেন্টিনার সমর্থকদের উৎসব

রাজনগরে আর্জেন্টিনার সমর্থকদের উৎসব

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় সমর্থন দিলেন ইমরান খান নামে এক ক্রীড়া প্রেমিক। শনিবার দিনব্যাপি রাজনগর উপজেলায় নানা আয়োজন করে আর্জেন্টিনা ফ্যানস অব মৌলভীবাজার। সকালে কেক কেটে আর্জেন্টিনা দলের জন্য শুভ কামনা জানান ভক্তরা। পরে বাদ্য বাজিয়ে র‌্যালির করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। নেচে গেয়ে নানাভাবে সেলিব্রেশন করেন তারা।

ভক্তরা আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, ওসি মো.ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম বকুলসহ অন্যান্যরা।

আয়োজকরা জানালেন চতুর্তবারর মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভ কামনা জানিয়ে তাদের এ আয়োজন।