শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তরসুর গ্রামে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।  

জানা যায়, আজ রবিবার সিলেট থেকে ছেরে আাসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক মারা যান। নিহতের নাম ও ঠিকানা জানা যায়নি।

এর আগে গত শনিবার একই স্থানে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এনামুল মিয়া ফাহিম নামে এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে।

তবে পরিচয় এখনো জানা যায়নি। অপমৃত্যু্ুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গত শনিবার একই স্থানে দুইজন গুরুতর আহত হন। এরমধ্যে একজনের মৃত্যু হয়।