এসএমপির বিশেষ গ্রেফতার ১৮৪, ভাম্যমাণ আদালতে সাজা ১১০ জনের
প্রতিকি ছবি
সিলেটে মহানগরী থেকে অপরাধ নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এই অভিযানে ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১০ জনকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া, এসএমপির ট্রাফিক বিভাগ এই সময়ের মধ্যে অভিযান চালিয়ে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও ব্যবসায়ী, জুয়াড়ি, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি, চোর ও সন্দেহজনক ব্যক্তি রয়েছে।
গ্রেফতার ১৮৪ জনের মধ্যে ১১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।