নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে থানার সাব-ইন্সপেক্টর হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁকে ক্লোজড করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ’
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈদ আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।