বগুড়ায় জিআর চাল বিতরণ করলেন এমপি রেজাউল করিম
সংগৃহীত ছবি
বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সরকারিভাবে বরাদ্দ বিনামূল্যের জিআর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সদর উপজেলা পরিষদে প্রধান অতিথি হিসেবে উপকারভোগী পরিবারগুলোর হাতে চাল তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মো. রেজাউল করিম বাদশা।
মানবিক এই সহায়তা কার্যক্রমে প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।