আলিম পরীক্ষা ২০২৬ পরিচালনা নীতিমালা প্রকাশ
ফাইল ছবি
আসন্ন আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ করা হয়েছে। সোমবার (১৫ জুন ২০২৬) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নীতিমালা প্রকাশ করেছে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন ২০২০ অনুসারে আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, বৈষম্যহীন ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পরীক্ষা পরিচালনা নীতিমালা প্রকাশ করা হয়েছে।
এই নীতিমালায় শিক্ষার্থীর প্রার্থিতা, আবেদন ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের যোগ্যতা, পরীক্ষা পরিচালনার নিয়ম, কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি কিছু জরুরি নির্দেশনা, কক্ষপ্রত্যবেক্ষক ও তাঁর দায়িত্ব, কেন্দ্রে উপস্থিত বোর্ড কর্মকর্তাদের দায়িত্ব, ভিজিলেন্স টিম গঠন, শৃঙ্খলাসম্পর্কিত নিয়ম, উত্তরপত্রের বান্ডেল প্রস্তুতকরণ ও বোর্ডে পাঠানোর নিয়ম, উত্তরপত্রের কভার পৃষ্ঠার ওএমআরের প্যাকেট প্রস্তুত ও কম্পিউটার সেলে পাঠানোর নিয়ম, ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে পাঠানোর নিয়ম, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র বোর্ডে পাঠানোর নিয়ম, অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ, শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ পদ্ধতি, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও রেকর্ডপত্র সংরক্ষণ, গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত প্রজ্ঞাপন, ফল প্রকাশ-- সংক্রান্ত নীতিমালা, ২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি।
২০২৬ সালের আলিম পরীক্ষা ২ জুলাই শুরু হবে। পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হবে পরীক্ষা।