রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ কইয়াপাড়ায় পল্লী বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে সুজন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। সুজন ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন গভীর রাতে বাড়ির পাশে পল্লি বিদ্যুতের ট্রান্সমিটার থেকে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। সকালে ট্রান্সমিটারের পাশে তার মরদেহ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।